রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ বাসফোর (হরিজন কল্যাণ) পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14178

বাংলাদেশ বাসফোর (হরিজন কল্যাণ) পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট শুক্রবার কটিয়াদী পুরাতন বাজার শীতল বাবুর বিল্ডিং-এ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনে সভাপতি পদে ০২জন, সাধারণ সম্পাদক পদে ০২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ০২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সভাপতি পদে-জনিক লাল বাসফোর- গোলাপ ফুল, রতন বাসফোর-চেয়ার প্রতীকে, সাধারণ সম্পাদক পদে জগদীশ বাসফোর-অটোরিক্সা, রানা বাসফোর-হোন্ডা প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে সুমন বাসফোর-বই, চন্দন বাসফোর-ফুটবল প্রতীকে লড়ছেন। কিশোরগঞ্জ জেলার ৪৫০ জন ভোটার বেছে নিবেন তাদের যোগ্য প্রার্থীকে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কিশোরগঞ্জ জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি কামলাল বাসফোর, সহযোগী হিসেবে ছিলেন আজাদ লাল বাসফোর, খোকন লাল বাসফোর ও বাঁধন লাল বাসফোর। নির্বাচনে নির্বাচিতরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
পর্যবেক্ষক কমিটিতে ছিলেন,ময়মনসিংহ জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি চন্দন বাসফোর ও সাংগঠনিক সম্পাদক মানিক বাসফোর। ব্রাহ্মনবাড়ীয় জেলা থেকে-বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নসীব বাসফোর ও ব্রাহ্মনবাড়ীয়া জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজেশ বাসফোর। নেত্রকোনা জেলা থেকে-নেত্রকোনা জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রতন বাসফোর। নোয়াখালী জেলা থেকে-নোয়াখালী জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাবু বাসফোর। গাজীপুর জেলা থেকে-গাজীপুর জেলা হরিজন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রঞ্জন বাসফোর। নরসিংদী জেলা থেকে-বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরিলাল বাসফোর ও নরসিংদী হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন বাসফোর।
ভোটাররা বলেন যারা হরিজন সম্প্রদায়ের উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে পারবে তাদেরকেই আমরা নির্বাচিত করবো।