রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় মনোহরপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এর দায়িত্বে মোহাম্মদ আতিকুর রহমান

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14200

রিদপুরের নগরকান্দা উপজেলার মনোহরপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম তিনি বর্মান ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আতিকুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। ভারপ্রাপ্ত সহ সুপার সাইফুল ইসলাম ৬ আগস্ট শনিবার সকালে মনোহরপুর দাখিল মাদরাসার সুপার এর অফিস কক্ষে বসেই অত্র শিক্ষাপ্রতিষ্ঠান এর দলিল সহ কাগজপত্র বুঝিয়ে দেন

এবং নিজে স্বাক্ষর দিয়ে ভারপ্রাপ্ত সুপার এর পদ থেকে সরে পড়েন ।১৩ আগস্ট ২০১৬ সালে তিনি সাবেক সুপার রেজাউল করিম এর মামলার জটিলতায় ৬ আগস্ট ২০২২ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।এরই মধ্যে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম এর বিভিন্ন অনিয়ম,অপরাধ, গাফিলতির কারনে অত্র মাদ্রাসার শিক্ষকরা জেলাপ্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির তদন্ত রিপর্ট সত্য প্রমানিত হওয়ায় এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু (এডোক কমিটির) সভাপতি মাদ্রাসায় গিয়ে তদন্ত শেষে সাইফুল ইসলাম কে সাময়িক বরখাস্ত করা সহ অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান কে ভারপ্রাপ্ত সুপার এর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য লিখিত ভাবে নির্দেশ প্রদান করেন। যে কারনে ৬ আগস্ট শনিবার সকালে মোহাম্মদ আতিকুর রহমান কে ভারপ্রাপ্ত সুপার হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেন।দায়িত্ব হস্তান্তর কালীন সময় মাদ্রাসার শিক্ষক, অফিস সহকারি উপস্থিত ছিলেন। দায়িত্ব বুঝে নিয়ে মোহাম্মদ আতিকুর রহমান বলেন আমি কাগজপত্র বুঝে নিচ্ছি তবে সব কিছু বুঝে পাওয়ার পর আপনাদের জানাব।অপর দিকে ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম বলেন এডোক কমিটির সিদ্ধান্ত মতে আমি প্রতিষ্ঠানের দলিল, প্রয়োজনীয় কাগজপত্র তাকে বুঝিয়ে দিচ্ছি। এছাড়া সাইফুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সুপার পদ থেকে সরানো হয়েছে, আমি পুনরায় তদন্ত চেয়েও আবেদন করেছি।