রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দৌলতখানে জমি দখল করতে ২৫ বছরের পুরনো কবর ভাংচুর

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14215

 

ভোলার দৌলতখানে জমি দখল করতে ২৫ বছরের পুরনো কবর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হাবিব বুর রহমান হাওলাদার বাড়ীর দরজায়।

ঘটনা স্থলে গিয়ে জানাযায়, দীর্ঘ দিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয় ধরে চাচা, ভাতিজা এবং চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে।

নিহত ক্বারী সামসুল আলমের ছেলে শেখ ফরিদ জানান, আমি ডাকায় থাকি। ফোন পেয়ে বাড়ীতে এসে দেখি আমার বাবার কবর ভাংচুর করে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা। এই জমি আমাদের, তাই আমার বাবা ১৯৯৭ সনে মারা গেলে আমাদের নিজের জমিতে বাবার কবর দেই। এখান থেকে জমি পাবে বলে মাইনুদ্দিন হাওলাদার, আঃ মালেক ইউনুস হাওলাদার ও বাবুল হাওলাদার এরা আমার কবর ভাংচুর করে। আমি এর সঠিক বিচার চাই।

তবে স্থানীয় সচেতন মহল বলেন, জমি জমা সংক্রান্ত বিষয় ধরে একজন ক্বারী হুজুরের কবর ভাংগার বিষয়টি অত্যন্ত নেক্কার জনক।

অভিযুক্ত কাউ পাওয়া না গেলেও, তাদের আত্মীয় স্বজনরা ঘটনা সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে স্থানীয় মেম্বার সহ বিষয়টি আমরা সমাধান করবো।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।