রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গাইবান্ধায়  প্রতিবাদ  সমাবেশ

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14227

দেশে হঠাৎ করে সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় জনদুর্ভোগ আরও বেড়ে যাবে আর এর প্রতিবাদে আজ ৬ আগস্ট শনিবার গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধা নাগরিক মঞ্চের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়।

গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা বার এ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক,গাইবান্ধা সামাজিক সংগ্রাম কমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোর্শেদ  হাসান  দীপন, এ্যাড.ফারুক কবির, শিক্ষক আব্দুল আহাদ বকুলসহ অন্যান্যরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাগরিক জীবনে চরম দুর্ভোগে নেমে আসবে। তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।