রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল 

জাগো বুলেটিন ID: EP-14440

তেল, গ্যাস,কেরোসিনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, মহানগর ও সদর উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ময়মনসিংহ নগরীর সুন্দরী মহল জাতীয় পার্টির কার্য্যলয় থেকে তেল, গ্যাস, কেরোসিন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি কে ঘোষ রোড প্রেসক্লাবের সামনে সমাবেশের হয় । সমাবেশে মহনগর জাতীয়পাটির সভাপতি জাহাঙ্গীর আহমেদ ও জেলা সভাপতি ডা : কে আর ইসলাম বক্তব্য রাখেন । এসময় জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. ইদ্রিস আলী মহানগর জাতীয়পাটির সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সেলিম সহ অনেকে বক্তব্য রাখেন।