বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ডিমলায় মোবাইল গেমস কেড়ে নিল ১৯ বছরের যুবকের প্রাণ

জাগো বুলেটিন ডেস্ক

নীলফামারীর ডিমলা উপজেলার পঁচারহাট এলাকায় আহসান হাবীব (১৯) নামে এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

আজ বুধবার (১০ আগষ্ট)সকালে খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আহসান হাবীব বিভিন্ন অনলাইন গেমস এ আসক্ত থাকায় মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় গেমস নিয়ে পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকত।মানষিক অশান্তির কারণে সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিমলা থানার এসআই জয়ন্ত পাল দৈনিক জনতার বাংলা কে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।