রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা ও ঠিকাদারদের সমন্বয়ে মতবিনিময় সভা

জাগো বুলেটিন ID: EP-14507

রিদপুরের নগরকান্দায় বীর নিবাস নির্মাণ কাজের অগ্রগতির জন্য সুফলভোগী বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসন ও নির্বাচিত ঠিকাদারদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট) নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান টি শুরু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কর, বীর মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল সহ মুক্তিযোদ্ধা গন ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।