নগরকান্দায় জাতীয় শোকদিবস এর পোষ্টার ছিড়ে ফেলায় সংবাদ সম্মেলন
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় শোকদিবস উপলক্ষে লাগানো পোষ্টার, ব্যানার, গেট ছিড়ে ফেলায় ১৪ আগস্ট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ফরিদপুর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে নগরকান্দা, সালথা উপজেলার বিভিন্ন স্হানে আমাদের লাগানো ব্যানার,গেট,পোষ্টার ছিড়ে ফেলছে। ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে যারা আমাদের গেট ভেঙ্গেছে, পোষ্টার, ব্যানার ছিড়েছে তারা আর কেউ নয় তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ঘাতক তাদের অনুসারীরাই রাতের আধারে এ কাজটি করেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবে সহ সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বেলায়েত হোসেন মিয়া, সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম জনি,সাংবাদিক সাইফ,সাংবাদিক নাসির হোসেন,সাংবাদিক ফয়সাল। এছাড়া ফরিদপুর জেলা থেকে আগত ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুল হোসেন পিকুল, সাংবাদিক বিমান, সাংবাদিক নাজিম বাকাউল,সাংবাদিক হারুন আনসারি, সাংবাদিক টিটু প্রমুখ। সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান বলেন যারা রাতের আধারে পোষ্টার ছিড়েছে তাদের কে আইনের আওতায় নিয়ে প্রশাসনের কাছে বিচারদাবি জানান।