সাভারে শ্রমিক কলোনীতে আগুন
সাভারে একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে টিনসেড বাড়ির কয়েকটি ঘর। এসময় আগুন আতঙ্কে ও নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। রোববার (১৪ আগষ্ট) সকালে পৌরসভার গেন্ডা এলাকায় রাজিবের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই টিনসেড বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এসময় টিনসেড বাড়ির কয়েকটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে শ্রমিক পরিবারের ঘরে থাকা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।