রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সলঙ্গায় গ্রাম প্রধান কাদেরের বিরুদ্ধে হোটেলের নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ

জাগো বুলেটিন ID: EP-14687

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির রাধানগর গ্রামের আব্দুল কাদের নামের এক গ্রাম প্রধানের বিরুদ্ধে (সিরাজগঞ্জ রোড) লাম-মীম হোটেলের কাজ করা নারী কর্মীকে ধর্ষনের অভিযোগে কোর্টে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারী সিরাজগঞ্জ রোড লাম-মীম হোটেলের থালা বাসন ধোয়া মোছার কাজ করত এবং একই এলাকার আমজাদ ড্রাইভারের বাড়ীতে ভাড়া থাকত। হোটেলের কাজ শেষে রাতে বাসায় ফিরতেন তিনি। ২৪ জুলাই রাতে ৯টার সময় সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল হাইওয়ে থানা বিপরীতে সেরাজুলের পানের দোকানের গলি দিয়ে  বাসায় ফিরতেন। এই সুযোগে গত তিন মাস যাবত রাধানগর গ্রামের মৃত আবু তাহের আকন্দর ছেলে অভিযুক্ত আব্দুল কাদের (৫৫) নিয়মিত বিরক্ত করত।

নির্যাতনের শিকার ঐ নারী বলেন, ২৪ জুলাই সোমবার রাতে আনুমানিক রাত ৯টার সময় হোটেল থেকে বাসায় যাওয়ার পথে, অভিযুক্ত আব্দুল কাদের সহ অজ্ঞাত ২জন পিছন থেকে ঝাপটে ধরে মুখ বেধে রাধানগর সরকারী প্রাধমিক বিদ্যালয়ের পিছনে নিয়ে যায় এবং পরনের কাপড় চোপর ছিড়ে ফেলে এবং জোরপূর্বক  ধর্ষণ করে। এ ঘটনায় কোর্টে মামলা করার পর নানা ভাবে মামলা তুলে নিতে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় গত ২৮ জুলাই বৃহস্পতিবার ঐ নারী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে  ধর্ষন চেষ্টার অভিযোগ দিলে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

অভিযুক্ত আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রাধানগরের গ্রামের অনেকেই বলেন, কাদের চরিত্র আগে থেকেই খারাপ। এমন অভিযোগ বহুবার উঠেছে।  গ্রামের প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউই কিছুই করতে পারেনা। নিজ বাসাতে সে খারাপ মহিলাদের ভাড়া দিয়ে তাদের কে দিয়ে ব্যবসা করাতো। সুমন নামের এক হিজরা বলেন, তাকেও একই রাস্তায় আটকিয়ে এই কাদের অশালীন কাজ করার চেষ্টা করেছিলো।

এ বিষয়ে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে জানতে চাইলে সংযোগটি কেটে দেন অভিযুক্ত আব্দুল কাদের।

মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন আছে বলে মুঠোফোনে জানিয়েছেন, সিরাজগঞ্জের পিবিআই এর ওসি মোঃ গোলাম কিবরিয়া।