রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

“প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমি তার সাথে কাজ করব”

জাগো বুলেটিন ID: EP-14776

‘জাতির জনকের শাহাদৎ বার্ষিকীর দিনে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যই হোক আমাদের শপথ। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে রাখতে নিজেদের ঐক্যের কোনো বিকল্প নেই। দেশ ও দেশের মানুষের স্বার্থে আগামীতে আবারো শেখ হাসিনার কাছেই রাষ্ট্রক্ষমতা দিতে হবে। নিজেদের মধ্যে আন্তঃদন্দ্ব বন্ধ করে ভেদাভেদ ভুলে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে নৌকার যাত্রী হয়ে বাকি জীবন পাড় করবো এটাই হোক আজকের শপথ।’

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঘরে ঘরে দোয়া করতে হবে, কারন পিতা মুজিবের জন্ম না হলে আজ স্বাধীন বাংলায় আমরা কেউই বাস করতে পারতামনা, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন (নৌকা) দিবেন আমি কথা দিলাম তার সাথে কাজ করব তবুও আওয়ামীলীগ কে দু ভাগ হতে দেব না।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনসহ রাজাপুর, কাঠালিয়া, নলছিটি এবং সদর উপজেলা প্রশাসন পৃথক কর্মসুচী পালন করেছে। অপরদিকে দলীয় ভাবে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। সকাল থেকেই জেলার সকল স্থানে আলোচনা সভা, কোরআনখানী, দোয়া মুনাজাতসহ নানা অনুষ্ঠানমালা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রাজাপুর এবং কাঠালিয়ায় আলাদা আলাদা জাতির জনকের ম্যুরালে পুশ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন এমপি হারুন। কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপিতত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, রাজাপুর কাঠালিয়ার সহককরি পুলিশ সুপার সার্কেল মোঃ মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তরুন সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, মোঃ শাখাওয়াত হোসেন অপু সিকদার, মোঃ মনিরুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজল সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিটি স্থানে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া মোনাজাত হয়েছে।