রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

জাগো বুলেটিন ID: EP-14806

থাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। আপর দিকে কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্যের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয় । এরপর এই মহান নেতার ত্যাগ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনের উপর কালকিনি অডিটিরিয়ম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। এ সময় উপস্থিত ছিলেন
সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, পৌর মেয়র এস এম হানিফ,কালকিনি থানা অফিসার ইনচার্জ শামীম হোসেন।,উপজেলা আ.লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ,আওলাদ হোসেন মাষ্টার,উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান , পৌর আ.লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি শাহাদাত সরদার। অপরদিকে সদ্য ঘোষিত ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমিন এর সভাপতিত্বে উপজেলা অডিটিরিয়ম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার,বীর মুক্তিযোদ্ধা কাশেম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা ও কবি বাবু দুলাল সরকার, শশিকর কলেজ অধ্যক্ষ দূর্লাভনন্দ বাবু,নবগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান বিভূতিভুষন বাবু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।