রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নাগরপুরে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিক ও জাতীয় শোক দিবস পালন

জাগো বুলেটিন ID: EP-14816

টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিক ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এছাড়াও সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল একটি শোক র‌্যালী সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খুরশিদ আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।