রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা দেবিদ্বারে শোক দিবসের র‌্যালিতে: মহিলা আওয়ামী লীগের দুগ্রুপের হাতাহাতি

জাগো বুলেটিন ID: EP-14845

দেবীদ্বারে শোক দিবসের র‌্যালিতে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

১৫ ইং আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হাতাহাতির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও আশিক উন নবী তালুকদার ও থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবসের একটি র‌্যালি উপজেলা হলরুমে আসার পর পেছন দিকে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিলি বেগমকে কিল-ঘুসি, চড়-থাপ্পর মারছে অপর একটি গ্রুপের মিনা আক্তার, রোজিনা আক্তার, নীলুফা বেগমসহ কয়েকজন নেত্রী।
পরে পুলিশ, আনসার সদস্যসহ উপস্থিত প্রত্যক্ষদর্শী ওই নেত্রীদের থামানোর নিবৃত করার চেষ্টা করছে। পরে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা যুব মহিলা লীগ নেত্রী মিনা বেগমকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনাটির বিষয়ে এখনও কোনোপক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।