রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কলমাকান্দায় পূজা মন্ডপে বৈদ্যতিক শকে যুবকের মৃত্যু!

জাগো বুলেটিন ID: EP-15043

নেত্রকোনার কলমাকান্দার সদর ইউনিয়ন এর নওগাঁ গ্রামের পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত পাপ্পু সরকার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন এর নওগাঁ গ্রামের পূর্ণ সরকারের ছেলে।

এ সময় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তিনি ইলেকট্রিক শকেই মারা গেছেন। তিনি পূজা মন্ডপে সাউন্ড বক্সের তার কারেন্ট থেকে ব্যাটারিতে কানেকশন দেয়ার সময় তাৎক্ষনিক বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খানের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাকে শৎকারের ব্যাবস্থা করা হয়।