রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রেরসহ ০৩ ডাকাত গ্রেফতার

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-15076

 

কুমিল্লার দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর এর নেতৃত্বে এসআই/চন্দন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডাকাত বিরোধী অভিযান পরিচালনা কালে ১৯ আগস্ট ভোররাতে দেবিদ্বার থানাধীন সুলতানপুর ইউনিয়নের মধ্যনগরন গ্রামের জনৈক শাহীন আলম এর দোকানের দক্ষিন পাশে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে,০১টি মিনি ট্রাক,১ টি রামদা,৩ টি আগ্নেয়াস্ত্রের কার্তুজ,১ টি ছুরি,৮ টি লোহার রড,২টি রশি,৫টি কালো কাপড়ের মুখোশ সহ ডাকাতরা হলো দেবিদ্বার গুনাইঘড় গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন, বুড়িচং থানার ছয়গরিয়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে মোঃ সোহাগ, মুরাদনগর উপজেলার ধরানি পাড়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মুছা মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইকবাল হোসেন এর বিরুদ্ধে দেবিদ্বার থানাসহ বিভিন্ন থানায় ০৮টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছেে।