খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৮
খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন তৈয়কর্মা এলাকায় আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৭ টায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে মোঃ ইলিয়াস (৩৫) ও মোঃ রাজু মিয়া (৩৪) ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আরও আট জন আহত হয়েছে।
নিহত ইলিয়াস জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের আব্দুল কাদেরের এবং রাজু একই গ্রামের মোঃ আলতাফ হোসেন এর ছেলে।
আহতরা হলেন মো.আমিন (৫২), আবু ছালেহ (৩৬), মোঃ শাহজ্জামান (৪৮), মোঃ ইউছুফ (৪২), ছাদ্দাম হোমেন (৩০)। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানার এসআই শংকর। তিনি জানান, নিহত, আহত সবাই মানিকছড়ি থানার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।