ঈশ্বরগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক মেম্বার সুরুজ মিয়ার ক্রয়কৃত জমি জোর করে বেদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভুক্তভোগী সুরুজ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পক্ষে তার বড় ছেলে মোঃ কাইয়ূম জানা যায়, উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মিয়া (সাবেক মেম্বার) বাড়ির পাশেই প্রতিবেশী মৃত উমেদ আলী আকন্দের মেয়ে খাইরুন্নেছার (৬৫) কাছ থেকে ১০ শতাংশ জমি ২০২০ সালের ২৩ আগস্ট সাফকাওলা দলিল মূলে খরিদ করেন। তারপর থেকে বিভিন্ন ফসলাদি উৎপাদন করে ভোগ দখল করে আসছিলেন।
পরে গত ১৬ জুলাই সুরুজ আলী তার সন্তানদের নিয়ে জমিতে গাছের চারা রোপন করতে গেলে বাঁধা দেন জমি বিক্রেতা খায়রুন্নেছা ও তার পরিবার। এতে খায়রুন্নেছার ভাইপুত্র মোবারক, ভাতিজী শাহানা, নাসরীন, নারগিস পারভীন ও ভাবী সাহারা খাতুন সহ কিছু কুচক্রী মহলের সহযোগিতায় সুরুজ মিয়ার দখলে থাকা খরিদকৃত জমি নিয়ে বাক- বিতন্ডা সৃষ্টি হয় দু’পক্ষের মাঝে। পরে বিষয়টি নিয়ে খাইরুন্নেছার ভাতিজি শাহানা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী সুরুজ আলী মেম্বার টাকা দিয়ে জমি কিনে ওই জায়গায় যেতে পারছেন না বলে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন । সংবাদ সম্মেলনে ঈশ্বরগঞ্জ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।