রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে ধারনা বৃদ্ধির জন্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-15304

মাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মদের গুরুত্ব নিয়ে ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার সামেন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে নেতৃত্ব দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে অন্যদেন মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ,উপজেলা প্রকল্পকর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইউনিসেফ এর সহযোগিতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসন এর আয়োজন করে।