রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

জাগো বুলেটিন ID: EP-15340

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের অধিনে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট (বুধবার) সকাল ১১ ঘটিকা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা রোড সেফটি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অনতু বল।

কর্মশালায় উন্মুক্ত আলোচনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, বিভাগীয় সমন্বয়ক ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম নরসিংদী হাসান আলী, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, জেলা সমন্বয়ক ব্র্যাক মোঃ রফিকুল ইমন, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, কিশোরগঞ্জ বিআরটিএ ইন্সপেক্টর মোঃ ফারদিন খান, কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ ফরিদ।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ে উপস্থাপনা করেন ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ব্যবস্থাপক মোঃ মঈনুল ইসলাম ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কমিউনিকেটর ব্র্যাক রোড সেফটি কর্মসূচি স¤্রাজ কুমার মন্ডল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করেন আরটিআইপি-২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি।