মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সারাদেশ বিএনপি- জামাত নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগে’র বিক্ষোভ-মিছিল

জাগো বুলেটিন ID: EP-15427

দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামীগ অফিস থেকে দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে নানা স্লোগানে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজারস্থ পথ সভা করেন।

এতে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃমাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, মোঃ রবিউল, আব্দুল কাদের, উপজেলা,যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন বক্তব্য রাখেন।

সেই স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যাকারীরা আজও নানা ষড়যন্ত্র করছে দেশে অরাজকতা সৃষ্টি করতে নানা অযুহাতে বিএনপি-জামায়াতে সকল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহব্বান জানান বক্তারা।

খাগড়াছড়ি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে ও মানিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, আপনারা ২০০১ ও ২০১৩ সালের কথা ভূলে যাবেন না। সেই সময়ের কথা যদি মনে করিয়ে দেন তাহলে এর পরিনাম ভালো হবে না। নতুন করে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে আপনাদের কঠোর হাতে দমন করারও হুশিয়ারী দেয়া হয় পথসভা থেকে।