রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোভিড ১৯ টিকাদান শিশুদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে ভূমিকা রাখবে- মসিক মেয়র

জাগো বুলেটিন ID: EP-15596

জ সকাল সাড়ে ৯ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল, কুমার উপেন্দ্র বিদ্যাপিঠ, কৃষ্টপুর প্রথমিক বিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, কোভিড ১৯ টিকাদান শিশুদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনায় আমরা নিরাপদ থেকেছি। শিশুদের নিরাপদ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অতুলনীয়।
তিনি আরও বলেন, টিকার পাওয়ার যোগ্য সকল শিশুকে কোভিড ১৯ টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ২ দিনে সিটির ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ১২ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে।
পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।