নাগরপুরে মোবাইল ফোনে সাড়া দিয়ে হত্যার স্বীকার হল গরু ব্যবসায়ী জুলহাস।
টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ বাড়ীর ডোবায় ফেলে রেখে যায়।
গতকাল(২৯ আগষ্ট) সোমবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে। সে ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে ।
মঙ্গলবার(৩০ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত গরু ব্যবসায়ী জুলহাসের রক্তাক্ত লাশ উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিহত গরু ব্যবসায়ী জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্তুুতি নেয়। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় সে। তারপর আর রাতে বাড়ী ফেরেনি। পরদিন সকালে মৃতের স্বজনরা তার লাশ বাড়ীর পাশের ডোবায় পরে থাকতে দেখে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।