বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাগো বুলেটিন ডেস্ক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার অন্যতম বিদ্যাপিঠ সরকারি মহেন্দ্র নারায়ণ (এম এন একাডেমি) নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া ও শিক্ষকগন সমাবেশে উপস্থিত অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে অলোচনা করেন।