রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঢাকা থেকে হেলিকপ্টারে বউ আনতে পঞ্চগড়ে গেল বর

জাগো বুলেটিন ID: EP-15863

ঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এই প্রথম নওরোজ ফারহান নূর নামের এক বর দেশের রাজধানী শহর ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বর নওরোজ ফারহান নূরের সঙ্গে হেলিকপ্টারে তার বাবা-মাসহ তিনজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। এসময় উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সকালে সড়ক পথে গাড়িতে কনের বাড়িতে আসেন। এসময় বরসহ পরিবারের সদস্যরা হেলিকপ্টার থেকে নামলে কনের পরিবারের সদস্যরা তাদের বরণ করে নেন। এই প্রথম দেবীগঞ্জে কোনো বর হেলিকপ্টারে করে বিয়ে করতে আসায় ওই এলাকার আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন।

কিছুদিন আগে ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলে ইডি হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূরের সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার দেবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ঠিক হয় শুক্রবার (২ সেপ্টেম্বর)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিষয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত দিয়েছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে।