রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে চেক জালিয়াতি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-16025

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মিলন কমপ্লেক্স এর মালিক এবং কনফিডেন্স মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান চেক জালিয়াতির মামলার পলাতক সাজাাপ্রাপ্ত আসামী মোশাররফ হোসেন মিলন (৫০) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক পুষ্প রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মিলনকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান। তিনি জানান, তাকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিলনের বিরুদ্ধে ইসলামি ব্যাংক, বসুরহাট শাখায় ৯ কোটি ৮১ লক্ষ ৬৫হাজার ৩৪৮ টাকার বিপরীতে ১০টি চেকের মামলা রয়েছে। তাছাড়া অর্থঋণ আদালতে ৮ কোটি ৩৪ লক্ষ টাকার ২টি মামলা রয়েছে। তার মধ্যে ৪টি মামলায় ৪ বছর ৬মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। এছাড়াও এক্সিম ব্যাংক, বসুরহাট শাখায় তার বিরুদ্ধে ৪টি, ৪ কোটি ৫০ লক্ষ টাকার চেকের মামলা রয়েছে। একই ব্যাংকে অর্থঋণ আদালতে ৫ কোটি ৫০লক্ষ টাকার ২টি মামলা রয়েছে। মিলন ফেনী জেলার দাগনভ‚ঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মিলন মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
কোম্পানীগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন ফোরামের সাধারণ সম্পাদক ও বসুরহাট সাউত্থ-ইষ্ট ব্যাংকের ম্যানেজার আশ্রাফ উদ্দিন রিপন জানান, ব্যাংকের টাকা হলো এদেশের জনগণের টাকা। এ টাকা উদ্ধারের জন্য সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।