রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জাগো বুলেটিন ID: EP-16152

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক তাকে আটক করা হয়।

আটক ইমাম চাঁদপুরের কচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্ল্যার ছেলে।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যার দিকে চান্দাইকোনায় একটি ফিলিং স্টেশনের সামনে ওই মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব ১২’র মিডিয়াা অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।