রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে  দুই মাদক ব্যবসায়ী ২৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক

জাগো বুলেটিন ID: EP-16240

রিদপুরের নগরকান্দা উপজেলায় ২৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গোরস্থানের পাশে অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডাঙ্গী নগরকান্দা গ্রামের মৃত আবুল হাসেম শেখের পুত্র কামাল হোসেন রাজীব , অপরজন বাঙ্গালকান্দা গ্রামের শামচেল শেখের পুত্র সোহেল শেখ ।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার  আদালতে প্রেরণ করা হয়েছে।