নেত্রকোণায় সামাজিক সংগঠনের উদ্যােগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
নেত্রকোণার পূর্বধলা উপজেলার সমাজ উন্নয়নমূলক ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২ এর সমাপনী দিনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া হলি চাইল্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক জানান, সমাজ উন্নয়নমূলক ছাত্র সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া-এর ব্যানারে বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্রসহ বিতরণ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। মানবসেবার পাশাপাশি পরিবেশকে সবুজায়ণ করার লক্ষ্যে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে।এরই ধারাবাহিকতায় এই বছরেও “বৃক্ষ নিধন আর নয়, আসুন করি বৃক্ষরোপণ” এই স্লোগানকে প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ গ্রহণ করা হয়।এই কর্মসূচীর মাধ্যমে ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদরাসা এবং গুরুত্বপূর্ণ জায়গায় ফলজ-বনজ এবং ঔষধি বিভিন্ন জাতের ১০০০ পিস বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। এ ধরাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজসেবক জনাব আহসানুল হক,খায়রুল ইসলাম,লিজন আহমেদ।সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান,আমরা আশা করছি আমাদের এই উদ্যােগের পাশাপাশি অন্যান্য সংগঠন এবং স্ব স্ব জায়গা থেকে সবাই এগিয়ে আসবে।এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।