রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাগো বুলেটিন ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুয়েল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু জুয়েল একই এলাকার আমজাদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে থাকা পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে জুয়েল। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।