রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে আলোচিত মাদক পরিবারের সবাই গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-16288

মাদারীপুরে মাদক পরিবার নামে খ্যাত আরব আলী পরিবারের সবাই মাদারীপুর জেলা পুলিশের জালে ধড়া পড়েছে।
এ পরিবারের সবাই মাদক বিক্রির সাথে জড়িত বলে জানান জেলা পুলিশ। গত রাতে ৭০০ গ্রাম গাঁজা ও নগত টাকাসহ পরিবারের ৩জনকে গ্রেফতার করে পুলিশ।আজ শনিবার সকালে কালকিনি থানা পুলিশ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন এর নেতৃত্বে এসআই আশরাফ, এসআই সাইদ, এসআই ফয়সাল, এসআই কাঞ্চন,এসআই ইসহাক, এএসআই বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড এর আমিরিয়া গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা সহ অন্তঃজেলা মাদক ব্যাবসায়ি পরিবার প্রধান আরব আলী মাতুব্বর(৬০) স্ত্রী জরিনা বেগম(৪৮) ছেলে রুবেল মাতুব্বর (২৫) কে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪’হাজার৫’শত৫০ টাকা উদ্ধার করা হয়।কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শামীম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।