শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আঞ্চলিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজারের তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দোয়ার আয়োজন করে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য ও উপদেষ্টামণ্ডলীসহ শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।