রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গলাচিপায় ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-16423

লাচিপা উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় মোট ৬০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টা উপজেলা পরিষদের হলে রুমে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল ( অঃ দাঃ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার চেয়ারম্যান মুঃ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় ও প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেন
মিলটন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক সহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।