রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়ি জেলখানায় বসে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ৩ শিক্ষার্থী

জাগো বুলেটিন ID: EP-16547

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জেলখানায় বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিলেন ৩ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই ৩ শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে থেকে কারাগারে বন্দি রয়েছেন। আরেক বন্দী আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। তিনি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে আছে। আরেক কয়েদি নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামি। তিনি মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। গত বছর থেকে তিনি জেলে আছে।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছেন। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধনে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে