ঈশ্বরগঞ্জে ঘোড়ার গাড়িতে বর
মিষ্টি রঙের শেরওয়ানি ও পাগড়ি পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাচ্ছে বর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর মোঃ তাইজুল ইসলাম রাসেল ঘোড়ার গাড়িতে চরে প্রিয়তমাকে নিয়ে বাড়ি ফেরেন। এমন রাজকীয় বিয়ের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
বর মোঃ তাইজুল ইসলাম রাসেল মগটুলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঈশ্বরগঞ্জ উপজেলার ধামদী গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে কলেজ শিক্ষার্থী লামিসা আক্তার লিসা সঙ্গে।
বর রেসেলের শখ পূরণ এবং উভয় পরিবারের সম্মতিক্রমে বিলুপ্ত প্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করেন তারা। বিয়ে বাড়িতে সুসজ্জিত ঘোড়ার গাড়ি নিয়ে নানা কৌতূহলের ভিড়। কেউ তুলছেন সেলফি আবার কেউ কেউ পরিবার নিয়ে যৌথ ছবি তুলে স্মৃতি অ্যালবামে ধরে রাখতে ব্যস্ত। এ বিয়ের কথা এখন এলাকার প্রায় সব মানুষের মুখে মুখে। রং বেরংয়ে সাজানো ঘোড়ার গাড়িটি শহর প্রদক্ষিন করলে ব্যতিক্রমী এ উদ্যোগ ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে ।
এমন বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাইলে বর রাসেল বলেন, ঘোড়ার গাড়ি মূলত গ্রাম বাংলার ঐতিহ্য। আমার জন্মের পর থেকে কখনো বিয়েতে বাহন হিসেবে ঘোড়ার গাড়ির ব্যবহার দেখিনি। সেই ছোটবেলা থেকেই মনের মাঝে একটা শখ জমে ছিল। ঈশ্বরগঞ্জে নেই কোনো ঘোড়ার গাড়িটির ব্যবস্থা। অনেক কষ্টের পরে ব্যবস্থা হয়।