রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আগামীতে আবারোও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে

জাগো বুলেটিন ID: EP-16574

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেন, বর্তমানে বিএনপির কান্ডারী কে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কে হবেন প্রধানমন্ত্রী। জনগন এত বোকাঁ নয় যে, দুর্নীতিবাজদের আবার ক্ষমতায় আনবে। সে স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন থেকে যাবে।

রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল ওয়াটার সাপ্লাই স্কিমের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশ ও জনগনের জন্য এই ১৫ বছরের অনেক উন্নয়ন করেছে। সে কারণে আগামী নির্বাচনে জনগন আওয়ামীলীগকে ভোট দিবে। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশর বিভাগের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, প্রকৗশলী ননি গোপাল সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আড়াই কোটি টাকা ব্যয়ে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ করা হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে ওই এলাকার ৬ শতটি পরিবারকে সুপ্রেয় ও নিরাপদ পানি পাবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসল
১৬ সেপ্টেম্বর শুক্রবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার মধ্যে এটি পঞ্চগড় জেলায় প্রথম।

পাইপ লাইনের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প মুল্যে নিরাপদ পানি সরবরাহ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আড়াই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পটি সম্পন্ন হলে ওই ইউনিয়নের ৬ শ টি পরিবার নিজ নিজ বাড়িতে নিরাপদ পানি পাবে।