মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে কাঁঠাল গাছ থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-16598

সাভারে পৌরসভার জামসিং এলাকায় জহুর আলী (৫১) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ীর পাশের বাগানের একটি কাঁঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার পূর্ব জামসিং এলাকার মৃত তোতা মিয়ার ছেলে জহুর আলীর বাড়ীর পাশে সাত্তার সাহেবের কাঠবাগানের একটি কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মৃতদেহ মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।