রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শেখ রাসেল স্কয়ারে আঃলীগের প্রার্থী  ফারুক হোসেন এর সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

জাগো বুলেটিন ID: EP-16627

গামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন এর সাথে জনপ্রতিনিধিদের  মতবিনিময় সভা‌ অনুষ্ঠিত হয়েছে। 
 শনিবার বেলা সাড়ে ১২ টায়  ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সভাপতি  শামীম হক এর সভাপতিত্বে আগামী ১৭ অক্টোবর  ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেন এর সাথে জেলার সকল জনপ্রতিনিধিদের এ মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি ও আ:লীগ মনোনীত  প্রার্থী  সাবেক কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান,   ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ ফরিদপুরের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান- মেম্বার ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

এ ছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ও ‌ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনকে জয়ী করার লক্ষ্যে জেলার সকল জন প্রতিনিধিদের‌ কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার আহবান জানায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।