পঞ্চগড়ে রেলমন্ত্রীর রেলস্টেশন পরিদর্শন
রেলপথ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরদর্শন করেন।
মন্ত্রী এসময় রেল স্টেশনের চলমান উন্নয়ন মুলক কাজ ঘুরে ঘুরে দেখেন। তিনি রেল স্টেশনটির আরো আধুনিকায়ন করার জন্য উপস্থিত রেলের কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী রেলের যাত্রীদের সেবার মান আরো বৃদ্ধি করার কথা বলেন। তিনি বলেন রেল একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এসময় মন্ত্রীর সাথে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রার্ট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও রেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।