রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ছুঁতে মানা – সাজেদা খাতুন

জাগো বুলেটিন ID: EP-16724

ছুঁতে মানা
সাজেদা খাতুন

মৌমাছি গুনগুন
বূনোফুলে মধু খায়,
ছোট ছোট মাছগুলি
পুকুরেতে সাতরায়।

কাঁচ পোকা আঁকাবাঁকা
পথ ধরে যায় ওই,
হাসগুলি তুলতুলি
রোজ রোজ যায় কই?

কুনো ব্যাং ঘ্যাং ঘ্যাং
উঠোনেতে ঘুরছে,
প্রজাপতি কত সাথি
নেচেনেচে উড়ছে।

ছোট পাখি কিচমিচ
উড়ে উড়ে যাচ্ছে,
বিড়াল ছানা ছুঁতে মানা
দুধ ভাত খাচ্ছে।