মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী

জাগো বুলেটিন ID: EP-16758

 

য়মনসিংহ জেলা পরিষদের নির্বাচনে ময়মনসিংহে চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান,জাসদ (ইনু) সমর্থিত এবং মহনগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল ইসলাম রানা ও মো.হামিদুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান,জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৯ জন।জেলায় মোট ভোটার সংখ্যা দুই হাজার ৮৯ জন,যার মধ্যে পুরুষ এক হাজার ৫৯৮ আর নারী ভোটার রয়েছেন ৪৯১ জন।