মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

জাগো বুলেটিন ID: EP-16802

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রাইভেট কার নিয়ে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তল্লাশী করে প্রাইভেটকারে থাকা রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলা বিচারিক আদালতে পাঠানো হয়। এরআগে ভোররাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার কবরস্থান রোডের বিপরীত পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাজু (১৯), হাবিবুর রহমান সম্রাট (১৮), মনিরুল ইসলাম ওরফে জাহারুল ও নাঈম। তারা আশুলিয়ার ইসলামনগর এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে একদল ডাকাত চলন্ত যানবাহন গতিরোধ করে ডাকাতির প্রস্তুতির নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি নীল রঙের প্রাইভেট কারে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। তাদের ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটাকারসহ বিভিন্ন দেশী অস্ত্র জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, তাদের বিরুদ্ধে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মূলত মহাসড়কে যানবাহনসহ পথচারীদের টার্গেট করে সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয়। তাদের পেছনে স্থানীয় প্রভাবশালীদের হাত রয়েছে। প্রাথমিকভাবে কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।