২০ মিনিট পূর্বে খাতা টেনে নেয়ার অভিযোগ
চলমান এসএসসি পরীক্ষায় আজ মঙ্গলবার ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালে দ্বিতীয় তলার ১০ কক্ষে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জনের খাতা ২০ মিনিট পূর্বে টেনে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি উচ্চ বিদ্যালয়সহ একাধিক স্কুলের শিক্ষার্থীরা অভিযোগ করেন গার্লস স্কুলের জীববিজ্ঞানের শিক্ষিকা এ্যারিনা পারভীন কথা বলার অভিযোগে ২০ জনের খাতা টেনে নেন। এ বিষয়ে কেন্দ্র সচিব আবু সাঈদ মোঃ ফরিদ বলেন, ছাত্ররা হৈ চৈ করায় কয়েকজনের খাতা নেয়া হয়েছিল। ২/৩ মিনিট পর খাতা ফেরত দেয়া হয়েছে।