এমপি নূর মোহাম্মদের সঙ্গে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির সাক্ষাৎ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এর সাথে সাক্ষাৎ করেছেন কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ ক্লাবের সদস্যরা। গত মঙ্গলবার সকালে সাংসদের নিজ বাসায় কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ও সাংবাদিকদের উপস্থিতিতে সাক্ষাৎ শেষে ফুল দিয়ে স্থানীয় সাংসদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নূর মোহাম্মদ এমপি বলেন, আমি মনে করি আপনারা অত্যন্ত দক্ষ, কর্মঠ এবং সামনের দিনগুলোতে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন। নির্বাচিত কমিটির সফলতা কামনা করে তিনি বলেন, ‘আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। নতুন কমিটিতে যারা এসেছেন আপনারা আগামী দিনগুলোতে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে জনগণের সেবা করে যাবেন।
এর আগে নূর মোহাম্মদের কাছে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন নির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুরছালিন দারাশিকো, মোঃ হুমায়ুন কবীর, মোজাম্মেল হক, শাহরিয়ার সুলতান প্রিন্স, মোঃ রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন মানিক, সোলায়মান হোসেন পাশা।