রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় পুকুরে মাছের পোনা অবমুক্ত

জাগো বুলেটিন ID: EP-16932

কুমিল্লা আদর্শ সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় আজ দুপুর ১২টায় মুন্সেফবাড়ি পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরন করেন স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
জানা গেছে, উপজেলার বিভিন্ন জলাশয়ে অভ্যান্তরীণ মাছের পোনা অবমুক্তকরনের উদ্যোগ নেয় উপজেলা মৎস্য বিভাগ। এ অংশ হিসেবে আজ মুন্সেফবাড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আর্দশ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল প্রমুখ।
সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে মাছ চাষের কোন বিকল্প নেই।