রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মংশেপ্রু মারমাখাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ  এস.এম.সি সভাপতি নির্বাচিত

জাগো বুলেটিন ID: EP-17181

রকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে জেলা/ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের( এসএমসি)’র  সভাপতিদের মধ্যে যাচাইয়ের পর  মানিকছড়ি উপজেলার গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি(এস,এম,সি

মংশেপ্রু মারমা কে অত্র জেলার মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত  করেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ।

জেলা শিক্ষা অফিস কর্তৃক মংশেপ্রু মারমা কে জানানো হয়। তিনি এই বছরের জেলা (এস.এম.সি) শ্রেষ্ঠ সভাপতি হয়েছেন।

মানিকছড়ি উপজেলা গভামারা  সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারমা উন্নয়ন সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী মংশেপ্রু মারমা কে ফুলেল শুভেচ্ছা জানান।

মংশেপ্রু মারমা  আরো যুক্তআছেন প্রধান শিক্ষক কলেজিয়েট উচ্চ বিদ্যালয়,সভাপতি মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি থানা শাখা,  সদস্য শিক্ষক প্রতিনিধি গচ্চাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি জানান বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ঝরে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসেন। এছাড়া বিদ্যালয় ও বিদ্যালয়ের আঙ্গিনায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ,শিক্ষক- শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী খুবই মেধাবী, দক্ষ এবং পরিশ্রমী। যে কারণে উপজেলার সেরা হয়ে জেলার মধ্যে গভামারা সরকারী প্রাথমিক বিদ্যলয় প্রতিষ্ঠানের সুনাম অর্জন সম্ভব হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্ঠায়, আগামীতে আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।