রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পলাশবাড়ী পৌরসভার পক্ষে পুজা মন্ডপে আর্থিক অনুদান

জাগো বুলেটিন ID: EP-17209

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা ৷ পুজামন্ডপগুলোতে কারিগরদের নিপুন হাতের ছোঁয়া আর রং তুলিতে প্রতিমা সাজানো হচ্ছে ৷ মাটির প্রতিমায় জীবন্ত রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা ৷ অন্যদিকে এসব মন্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা উদযাপনের জন্য প্রতিবছরের মতো এবারো পুলিশ, ৱ্যাবও আনসার সদস্যরা কাজ করছেন ৷

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার পুজা মন্ডপগুলোতে পৌরসভার পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয় মেয়র রুমে প্রথম পর্যায়ে এ অনুদানের চেক পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্রের হাতে তুলে দেন পৌর মেয়র। তিনি জানান, পৌর এলাকার অন্যান্য পূজা মন্ডবগুলোতেও এ আর্থিক অনুদানের নগদ অর্থ প্রদান করা হবে ।

এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দও উপস্থিত ছিলেন।