রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আটক- ২

জাগো বুলেটিন ID: EP-17242

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা  করেছে পুলিশ। মামলা করেছে ভিক্তিমের পরিবার।গ্রেফতারকৃতরা হলেন মাটিরাংগা উপজেলার ২নং ওয়ার্ড আলুটিলা পূর্ণবাসন এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা(২৫) এবং মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ড,হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা(১৯)। ভিক্তিমের অভিযোগের ভিত্তিতে ২৭সেপ্টেম্বর  বিকালের দিকে অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধর্ষকরা বর্তমানে থানায় আছেন।

ভিক্তিমের  ভাষ্যমতে জানা যায়,গত ২২সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা শহরের মধুপুরস্থ এলাকায় ভাড়া বাসায় থাকেন ওই ভিক্তিম। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একা বের হয়। প্রাকৃতিক ডাক সেরে রুমে প্রবেশ করার সময় পাশের রুমে ওৎপেতে থাকা দুই যুবক জোর করে তাদের রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। সে সময় মেয়েটির মুখ চেপে ধরার কারণে চিৎকার করতে পারেনি। একজন ধর্ষণ করলে আরেকজন হাত ধরে এবং মুখ চেপে রাখেন।এভাবে পালাক্রমে ধর্ষণ করেন তারা। চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে বাথরুমে নিয়ে  গিয়ে জোর করে ভিক্তিমের ছবি তোলা হয়। ছবি তোলার পরে ভিক্তিমের কাছে ৫০হাজার দাবি করা হয়। যদি না দেন তাহলে যেকোন আবারো ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হয়। ধর্ষকের মধ্যে একজন গাড়ী ড্রাইভার ও আরেক হেল্পার হিসেবে কাজ করেন। এতদিন ভয়ে কাউকে জানানো হয়নি। গত ২৬সেপ্টেম্বর  সকালে ভিক্তিমের মা খাগড়াছড়ি বাজারে বাজার করতে, আসলে ভিক্তিম এ ধর্ষণের বিষয়টি খুলে,বলেন। এরপর ভিক্তিমের মা থানায় অভিযোগ দেন,পরে মামলা করেন।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি(ভারপ্রাপ্ত)  মোঃ আরিফুর রহমান  মুঠোফোনে বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক আমাদের পুলিশের একটি টিম ধর্ষকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিক্তিমের পরিবার মামলা করেছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।