বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সাভারে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

জাগো বুলেটিন ডেস্ক

সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।

দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে সাভার উপজেলা আওয়ামী লীগ। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। র‌্যালী ও আলোচনা সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সাভার ও আশুলিয়ায় পৃথক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।