দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহাসানের সভাপতিত্বে একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব খলিফা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শিমু দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার,সহকারী প্রোগ্রামার সামিউল ইসলাম, প্রমুখ।
দিবসটির প্রতিপাদ্যে ছিলো তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক।